পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

ধর্মভাই সেজে দশ লাখ টাকা চুরি

পীরগাছা প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুর গ্রামে ধর্মভাই সেজে ১০ লাখ ৫৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে ওই ধর্মভাইয়ের ঘরের মেঝ খুড়ে দেড় লক্ষ টাকা উদ্ধার করলেও বাকি টাকা নিয়ে পলতাক তার স্ত্রী।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির  বলেন, উপজেলার চন্ডিপুর গ্রামের  মো. নাজমুল হাসানের সঙ্গে তাম্বুলপুর ইউনিয়নের দক্ষিণ পূর্ব দেবুর আবু তাহেরের ‘ধর্মভাই’ সম্পর্ক তৈরি হয়। তাদের সম্পর্ক এমন গভীর ছিল যে একে অন্যের কাছে সব কথা বলত। এক পর্যায়ে নাজমুলের বিদেশ যাওয়ার জন্য সংগৃহীত করা টাকা কোথায় রাখা হয় সেটিও জানতে পারেন আবু তাহের।

পরে নাজমুলের বাড়িতে টাকার লকার ভেঙ্গে ১০ লাখ ৫৫ হাজার টাকা চুরি করে আবু তাহের। বিষয়টিতে নাজমুলের সন্দেহ হলে তিনি থানায় গিয়ে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে আবু তাহেরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ঘরের মেঝে খুঁড়ে দেড় লাখ টাকা পাওয়া যায়।

পুলিশের ধারণা, বাকি টাকা নিয়ে আবু তাহেরের স্ত্রী শেফালী বেগম পলাতক। তাকে গ্রেফতার এবং সব টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

নতুন বার্তা/কেএমআর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন